শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক সংগঠন ‘আমার গ্রাম’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মুহাম্মদ জকরিয়া। একই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি ত্রাণ ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর দীঘিরপাড় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে মনকিচর দীঘিরপাড় মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গণে একটি নারকেল গাছের চারা রোপণ করেন ড. মুহাম্মদ জকরিয়া।

বৃক্ষরোপণ কর্মসূচির আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ‘আমার গ্রাম’-এর প্রতিষ্ঠাতা আকতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মুহাম্মদ ইউনুস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম বিন খলিল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দিন, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, অধ্যক্ষ মোস্তফা কামাল
এ ছাড়া শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, মনকিচর দীঘিরপাড় মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা আনিছুর রহমান, তরুণ সমাজসেবক মুহাম্মদ এনামুল হক, ইউপি সদস্য মো. ইউসুফ, ওমর কাজী, মকতুল হোসেন, কাদের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ইতোমধ্যে এলাকায় ১ হাজার ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার সাড়ে ৪০০ পরিবারের মধ্যে নারকেলসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সংগঠনটির উদ্যোক্তারা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ