শিরোনাম
চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান ঢাকা–দেওয়ানগঞ্জ রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

বার্তা টুডে ডেস্ক / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে জেলা পুলিশের সঙ্গে র‍্যাব ও বিজিবির সদস্যরাও অংশ নেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা, সন্দেহজনক স্থান এবং অপরাধপ্রবণ এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার-এর নেতৃত্বে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধীদের সম্ভাব্য আস্তানা চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়। কোনো সন্ত্রাসী বা অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার পাশাপাশি অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জেলা পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ