শিরোনাম
চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান ঢাকা–দেওয়ানগঞ্জ রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

চবি প্রতিনিধি / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলের সিট নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে অবৈধভাবে সিট দখলের অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সুপারিশের মাধ্যমে বরাদ্দ দেওয়া সিট বাতিল এবং শিবিরের বিরুদ্ধে হল দখলের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে। একই দিন রাতে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল।

সংবাদ সম্মোলনে শাখা শিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, “রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বজন প্রীতি মুক্ত করণের লক্ষ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় শুধুমাত্র মেধার ভিত্তিতে হলের সিট বন্টন নিশ্চিত করতে হবে। সম্প্রতি ছাত্রদল কর্তৃক অবৈধভাবে সিট দখলের অপচেষ্টা এবং বিভিন্ন হলে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সুপারিশের ভিত্তিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের আসন বরাদ্দ দেওয়ার তথ্য উঠে আসছে। যেসব হলে প্রভোস্টের মাধ্যমে ছাত্রদল নেতৃবৃন্দ তাদের সুবিধা আদায় করতে পারছে না তাদেরকে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করে আদায়ের প্রচেষ্টা সোহরাওয়ার্দী হলের সদ্য পদত্যাগকৃত প্রভোস্টের ঘটনায় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়েছে৷”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলছি, হলের সিট পাওয়া শিক্ষার্থীদের মৌলিক অধিকার আর সেটা সুষ্ঠুভাবে বন্টন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। আশা করব আগামী ৭২ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শতভাগ আবাসনের একটি স্পষ্ট রোডম্যাপ শিক্ষার্থীদের কাছে তুলে ধরবে।

এ সময় সংবাদ সম্মেলনে শতভাগ আবাসন, আবাসন ভাতা, চাকসু ও সিনেট নির্বাচনসহ পাঁচ দফা দাবি জানায় শাখা ছাত্রশিবির।

অন্যদিকে, রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে “বট বাহিনীর গদিতে আগুন জ্বালাও একসাথে”, “জামায়াত-শিবিরের আস্তানা এ ক্যাম্পাসে হবে না”, “লড়াই লড়াই লড়াই চাই”, “নামের শেষে ইসলামি করে শুধু ভণ্ডামি”, “জাশির আস্তানা জ্বালিয়ে দাও, গুঁড়িয়ে দাও”, “ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ৫ আগস্টের পর জমিদারি করতে চেয়েছিল। ওরা সুকৌশলে এই ক্যাম্পাসের প্রতিটি হল দখল করেছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের রাতারাতি শিবিরের সাথী-কর্মী বানিয়ে প্রত্যেকটা হল ভরপুর করেছে। মদদ দিয়েছে রগকাটা সংগঠনের মাদার পার্টি জামায়াতের প্রভোস্টরা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ