শিরোনাম
এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ চন্দনাইশে যৌথ অভিযান: অবৈধ করাতকল বন্ধ, সরকারি জায়গার দোকান উচ্ছেদ অপরাধীর কোনো পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ চট্টগ্রাম বন্দরে ৪৫তম ব্যাচের নটিক্যাল ও মেরিন ফিশারিজ ডেক ক্যাডেটদের শিক্ষাসফর শিক্ষার্থীদের কল্যাণে ৫০ হাজার টাকা অনুদান, সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারী বিতরণ সম্পন্ন চন্দনাইশে জমজমাট গ্রামীণ উদ্যোক্তা মেলা, উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দীন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

অপরাধীর কোনো পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

এরশাদ আলম, লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ বায়েজিদ-বিন-আখন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ, জননিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, সামাজিক অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করার সুযোগ নেই। অপরাধী যে-ই হোক, তার পরিচয় সে অপরাধী। জনস্বার্থ ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো অপরাধীকে ছাড় না দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি পলাশ দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। একই সঙ্গে অপরাধ সংঘটনের পর দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধেও গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ