শিরোনাম
সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ

পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের বিশেষ সুযোগ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তি, আনন্দ ও বিনোদনের সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় দারুল হিকমা মাদ্রাসার হিফজ বিভাগের ১০ জন শিক্ষার্থী নাহার পার্কে বিনামূল্যে বিভিন্ন রাইডে চড়াসহ পার্কের বিনোদন সুবিধা উপভোগ করেছে। মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে শিক্ষার্থীরা পার্কে গিয়ে আনন্দঘন সময় কাটায়।

নাহার পার্কের চেয়ারম্যান জসিম উদ্দিনের বিশেষ উপহার ও সহযোগিতায় হাফেজ শিক্ষার্থীদের জন্য এ বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।

মুহাম্মদ আকতার উদ্দিন জানান, পটিয়া উপজেলার যেকোনো মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারবে। কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা নাহার পার্কে ভ্রমণে যেতে চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আনন্দ ও বিনোদনের সুযোগ করে দিতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, হিফজ বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘ সময় কোরআন হিফজের মতো কঠিন অধ্যয়নে নিয়োজিত থাকে। তাদের মানসিক প্রশান্তি ও আনন্দের জন্য এমন বিনোদনমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ সুযোগ করে দেওয়ায় নাহার পার্কের চেয়ারম্যান জসিম স্যারের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে পটিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের এ বিনামূল্যের ভ্রমণ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ