শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায় পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে জনগণের রায় উপেক্ষা ও প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার অভিযোগও করেন।

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেও মীর শাহে আলমের বক্তব্যে এ বিষয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বৈঠক হলেও কোনো সমাধান আসছে না। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘সমাধান আটকে আছে নব্য ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তরে।’

নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বলেন, নির্বাচনের আগে তারেক রহমান বলেছিলেন, জনগণ গণভোটে রায় দিলে তাঁরা সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু নির্বাচনে জয়লাভের পর তাঁদের অবস্থান পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তিনি। এখন গণভোটের পক্ষে অবস্থানের কারণ হিসেবে নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়টি সামনে আনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, জনগণের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে ‘বেইমানি’ করা হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ‘মোনাফেক’ বলেও মন্তব্য করেন।

এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে রাত ১১টার দিকে সাতকানিয়ার কেরানীহাটে বিক্ষোভ মিছিল করেছে উত্তর সাতকানিয়া বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা জানান, দল ও দলের নেতাকর্মীদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এ মিছিল বের করা হয়।

পরে স্থানীয় বিএনপি নেতারাও নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারী একজন ‘গুপ্তচর’ ও ‘স্বৈরাচারের দোসর’। তাঁর অভিযোগ, পাটোয়ারী দেশে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

মুজিবুর রহমান বলেন, ‘আমরা অশান্তি চাই না বিধায় এবারে তাকে ছাড় দিয়েছি। পরবর্তীতে সাতকানিয়ায় এসে এ ধরনের বক্তব্য দিলে স্থানীয় বিএনপি তাকে কঠোরভাবে প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান।’ সাতকানিয়ার মাটিতে ভবিষ্যতে তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ করা হলে বিএনপি নেতাকর্মীরা তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ