শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

যোগ্য ও জনবান্ধব প্রার্থী বাছাইয়ে তদবির চলবে না: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাউজানে বিএনপির উপজেলা ও ১৩ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক নুরুল হুদা ও সদস্যসচিব ফিরোজ

চট্টগ্রামের রাউজানে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় নেতৃত্ব সুসংহত করার লক্ষ্যে উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ১৩টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আলহাজ নুরুল হুদা চেয়ারম্যানকে এবং সদস্যসচিব করা হয়েছে ফিরোজ আহমদকে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এসব কমিটি ঘোষণা করেন।

শনিবার (১০ অক্টোবর) রাউজানের গহিরায় নিজ বাসভবনে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন কমিটি ঘোষণার কথা জানান। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ।

সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই। শক্তিশালী সংগঠন গড়ে তুলতে যোগ্য নেতৃত্ব, তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। দলের কর্মসূচি বাস্তবায়ন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত হতে হবে। সময়ের প্রয়োজনেই উপজেলা ও ১৩টি ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে দলকে শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতাকে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে। কোনো ধরনের তদবির, স্বজনপ্রীতি কিংবা ব্যক্তিগত প্রভাবের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না। যাঁরা জনগণের আস্থা অর্জন করেছেন, মানুষের পাশে থাকেন এবং জনসেবায় আন্তরিক, তাঁদের অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, ইউপি সদস্যরা সরাসরি জনগণের প্রতিনিধি। তাই তাঁদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করা জরুরি। প্রার্থীদের তালিকা হতে হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। কোনো অনৈতিক তদবিরের কাছে নতি স্বীকার করা যাবে না।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজানে দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা, সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, এইচ এম ইকবাল চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল।

আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির নেতা নুরুল আলম, হাফেজ হাশেম, হারুন উর রশিদ, অ্যাডভোকেট এম হাশেম, এনাম উল্লাহ, কাজী সরোয়ার খান মনজু, আইয়ুব খান জনি, দিদারুল আলম ওয়াহিদী, মোহাম্মদ মনজু, জাহাঙ্গীর মিয়াজী, মহিন উদ্দিন জীবন, শামসুল হক বাবু, আবদুল মান্নান, মোহাম্মদ মুবিন, শফিউল আলম, মোহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, কামাল মিয়া, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও ফোরকান উদ্দিন।

এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরাম মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাপজন লিটুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় রাউজানে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতৃত্ব সুসংহত, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থী বাছাই এবং দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ