বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সিদ্ধান্তে কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল ও চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেনের সাংগঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সংগঠনের এই দুই নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সিদ্ধান্ত অনুযায়ী কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল এবং চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেনের সাংগঠনিক পদের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে তাঁরা নিজ নিজ সাংগঠনিক পদে থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা আল মামুন সাদ্দাম।