চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেছেন, লোহাগাড়ায় যতগুলো পূজামণ্ডপ রয়েছে সবগুলোর নিরাপত্তায় পুলিশের প্রস্তুতি প্রায় শেষ। মণ্ডপগুলোতে সিসিটিভি স্থাপনসহ স্থায়ী পুলিশি দায়িত্বের পাশাপাশি ভ্রাম্যমাণ টহল, সাদা পোশাকে নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে।
সোমবার (১২ অক্টোবর) বিকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, দুর্গাপূজাকে ঘিরে অন্যতম উদ্বেগ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার। এসব প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ইউনিটের পাশাপাশি কেন্দ্রীয় সাইবার ইউনিটও কাজ করবে। জেলা ও উপজেলা প্রশাসন এবং পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সঠিক তথ্য প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। পূজা চলাকালে মাদকসংশ্লিষ্ট অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতেও বাড়তি নজরদারি থাকবে। তিনি আরো বলেন,আমরা মণ্ডপে মণ্ডপে যাচ্ছি। তাদের সার্বিক প্রস্তুতি কেমন, কোনো সমস্যা আছে