শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সাতকানিয়া পৌরসভা বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতকানিয়া মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। সাতকানিয়া ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি দল আগুন নেভানোর বিভিন্ন কৌশল, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে হাতে-কলমে প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবী বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করেন।

আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির বিকল্প নেই। বিশেষ করে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া গেলে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে।

দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হওয়ার পাশাপাশি অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ