শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এরশাদ আলম লোহাগাড়া / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিশু দিয়ে আর নয়- কন্যা করবে বিশ্ব জয় এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আশপাশে প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের
ক্রেডিট সুপার ভাইজার মোহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম,
উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা বিআরডি কর্মকর্তা শাহ ইমরান, তথ্য আপা ফেরদৌস আক্তার জেরিন, মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষক মো: মঈনুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন সুশীল, লোহাগাড়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ