শিরোনাম
নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের প্রচারণা রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ প্রশিক্ষণার্থী শিশুর সংকটাপন্ন অবস্থায় PICU কেন গুরুত্বপূর্ণ: দ্রুত সিদ্ধান্ত, নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বিত চিকিৎসা ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব: আসলাম চৌধুরী ডা. শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অভিনয়েই পরিচিতি চান রশ্নি আয়াত সৃজনশীলতায় স্বপ্ন বুনছেন ফারহানা কামাল / ফ্যাশন দুনিয়ায় স্বপ্নবাজ ফারহানা কামাল ব্রেস্ট কনজারভিং সার্জারি: স্তন ক্যানসারের চিকিৎসায় স্তন সংরক্ষণের সুযোগ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব: আসলাম চৌধুরী

সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রাম / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ধর্মীয় বিধিবিধান মেনে চলা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করা প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করা সরকারের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরও নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রেমতলা পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন আনন্দমুখর পরিবেশে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উদযাপিত হতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, সরকার ও দলের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর সর্বকালের সর্বোচ্চ অনুদান বরাদ্দ দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

আসলাম চৌধুরী আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সবার দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোহন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্যসচিব মো. মোরছালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব মো. সালে আহমদ সলু, সাবেক সভাপতি মো. ইউছুফ নিজামী, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুনান্দ ভট্টাচার্য সাগর, উপজেলা পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম ও ছোট সেলিম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার প্রার্থী মো. সহিদুল্লাহ ভূঁইয়া, সীতাকুণ্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহসভাপতি নুর মোহাম্মদ, সাবেক মহিলা কমিশনার মাসুদা আক্তার ও মাহফুজা মাওলা লাকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কমিশনার প্রার্থী সৈয়দ মো. আলাউদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হুদা সোহাগ, বিএনপি নেতা জহিরুল ইসলাম নাসির, ছাত্রনেতা নাসির এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও পূজা উদযাপন কমিটির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ