শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

বার্তা টুডে ডেস্ক / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক জনবাণী পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীনকে আটক করে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ১৮ ঘণ্টা আটক রাখার পর তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন। সঞ্চালনা করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সীতাকুণ্ডের মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানার বোতলজাতকরণ প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন সাংবাদিক জয়নাল আবেদীন। এর জেরে কারখানার এক কর্মকর্তা তাঁকে ডেকে নিয়ে আটক করেন বলে অভিযোগ রয়েছে। পরে সীতাকুণ্ড থানা-পুলিশকে খবর দেওয়া হলে এসআই নুরুলুল্লাহ তাঁকে আটক করেন। প্রায় ১৮ ঘণ্টা আটক রাখার পর তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে দাবি করেন বক্তারা।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) সাবেক সভাপতি সোহাগ আরফিন বলেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা উদ্বেগজনক। তথ্যপ্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক সংগঠনগুলো গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিভিন্ন সময়ে আন্দোলন করেছে। এরপরও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা কাম্য নয়। তিনি জয়নাল আবেদীনসহ কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানান।

সিআরএর আহ্বায়ক কমিটির সদস্যসচিব সাইফুদ্দিন রমিজ বলেন, কোনো প্রতিবেদনের তথ্য নিয়ে দ্বিমত থাকলে সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানানো কিংবা আইনগতভাবে আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সাংবাদিক জয়নাল আবেদীনকে ১৮ থেকে ২০ ঘণ্টা থানায় আটকে রেখে পরে মামলা দিয়ে আদালতে পাঠানোর ঘটনা দুঃখজনক। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন শিবলু, দৈনিক গণকণ্ঠের আমজাদ হোসেন, আনন্দ টিভির ইমরান হোসেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আর কে হেলাল, অর্থ সম্পাদক হাসান তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাকিব উদ্দিনসহ বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা।

মানববন্ধন থেকে সাংবাদিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার নিরপেক্ষ পর্যালোচনা এবং তাঁর মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ