চট্টগ্রাম নগরীর খুলশী টাউন সেন্টারে পুরুষদের পোশাকের ব্র্যান্ড রেওয়াজের (REWAZ) নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শোরুমটির উদ্বোধন করা হয়। ঢাকা ও চট্টগ্রামে এটি প্রতিষ্ঠানটির চতুর্থ শোরুম।

খুলশী টাউন সেন্টারের ১২৮ ও ১২৯ নম্বর শপে চালু হওয়া শোরুমটিতে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পুরুষদের পোশাক ও ফ্যাশনসামগ্রী পাওয়া যাচ্ছে। সংগ্রহে রয়েছে টি-শার্ট, পাঞ্জাবি, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট, ট্রাউজার ও জিনসসহ বিভিন্ন ধরনের পোশাক।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, শোরুমে চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পোশাক পাওয়া যাবে। ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি আধুনিক ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী পোশাকও রয়েছে তাদের সংগ্রহে।
শোরুম উদ্বোধন উপলক্ষে অক্টোবর মাসজুড়ে সব পণ্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে চট্টগ্রামের ক্রেতাদের বিশেষ এই অফার গ্রহণের আহ্বান জানিয়েছেন রেওয়াজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফকরুল হাসান।
‘শিকড়ে ঐতিহ্য, আভিজাত্যে আধুনিক’ স্লোগান নিয়ে পরিচালিত রেওয়াজ ঢাকা ও চট্টগ্রামে শোরুমের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান, জেনারেল ম্যানেজার (জিএম) মহন ভূঁইয়া , তানভীর ইসলাম মামুন এবং জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
**শোরুমের ঠিকানা:** শপ নম্বর ১২৮ ও ১২৯, খুলশী টাউন সেন্টার, খুলশী, চট্টগ্রাম।