শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

লোহাগাড়ায় বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও হেলপার গ্রেফতার

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৫৫

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি কার্গো ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

০৬ আগস্ট (মঙ্গলবার) রাত আনুমানিক ৩টার দিকে লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়ন অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাতভর চলা তল্লাশির এক পর্যায়ে ভোর ৪টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি কার্গো মালবাহী ট্রাক (ফেনী-ট-১১-০৯৭২) থামিয়ে তল্লাশি চালানো হয়।

ট্রাকচালক ও হেলপারের জবানবন্দিতে জানা যায়, ট্রাকটিতে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে ট্রাকের পেছনের অংশে তিনটি প্লাস্টিকের চটের বস্তায় প্যাঁচানো অবস্থায় ২৫টি পোটলা পাওয়া যায়, প্রতিটি পোটলায় ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-
১. মোঃ নুরনবী (৪৬), পিতা- আবু আহম্মদ, সাং- দক্ষিণ অলিনগর, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
২. মোঃ শেখ আলম (৩৫), পিতা- মুরশিদ আলম, সাং- উত্তর ভূইয়া গ্রাম, ইচ্ছাখালী, জোরারগঞ্জ, চট্টগ্রাম।

তাদের দেওয়া তথ্যমতে, তারা দীর্ঘদিন ধরে ফেনী জেলা ও দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উদ্ধার করা গাঁজা বারৈয়ারহাট থেকে সংগ্রহ করে কক্সবাজারে পাচার করা হচ্ছিল।

চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার মহোদয়ের নির্দেশনায় এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এসআই(নি:) মোঃ কামাল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর