শিরোনাম
বাঁশখালীতে পল্লী উন্নয়ন দিবস উৎযাপনে র‌্যালি ও আলোচনা সভা চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্বারোপ টানা মুষলধারে বৃষ্টিতে সাতকানিয়ার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বন্যার শঙ্কা সাতকানিয়ার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের নতুন টেন্ডার বাতিল ও স্থায়ী টোলমুক্তির দাবিতে ডিসির কাছে স্মারকলিপি কর্ণফুলীর ২৫০ শয্যার হাসপাতাল প্রকল্প অনিশ্চয়তায়, এখন প্রস্তাব ৫০ শয্যার বাঁশখালী চলন্ত মাইক্রোবাসে আগুন জুলাই শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মৃতি স্মারক দিলেন লায়ন সালাউদ্দীন আলী,রবিউল,আমিনুল মানুষের ভিড়ে সব অমানুষ! জাহাঙ্গীর আলম স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবার প্রত্যয় চিকিৎসক দম্পতির
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সাতকানিয়ার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পতিত জায়গায় ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে যেমন পরিবেশ সবুজ হবে, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উদ্দিন ফারুকী এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিদ্যালয়কে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ