শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ’ থেকে এখন ‘সবার জন্য বাংলাদেশ’—এ্যানি অটোমেশনের পথে চট্টগ্রাম বন্দর, তবু কমছে না হয়রানি টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের নতুন টেন্ডার বাতিল ও স্থায়ী টোলমুক্তির দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

বার্তা টুডে ডেস্ক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার সংযোগস্থল শঙ্খ নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ্যে নতুন টেন্ডার (দরপত্র) আহ্বানের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে বন্ধ এবং ব্রিজটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাঁশখালী সচেতন নাগরিক সমাজ।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী (মারুফ) জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তৈলারদ্বীপ ব্রিজটি চালুর পর দীর্ঘ সময় ধরে টোল আদায়ের মাধ্যমে সরকারের কোষাগারে ব্রিজ নির্মাণ ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ জমা হয়েছে। এরপরও নতুন করে টোল আদায়ের উদ্যোগ নেওয়া দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, এই ব্রিজটি বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদের মানুষের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং পণ্যবাহী যানবাহন এই সেতু ব্যবহার করে। ফলে টোলের কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি পণ্য পরিবহন খরচ বেড়ে বাজার ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

স্মারকলিপি প্রদানকালে মারুফুল হক চৌধুরী বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই চরম অর্থনৈতিক চাপে রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে টোল আদায় মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করেছে। ব্রিজের নির্মাণ ব্যয় বহু আগেই উঠে আসার পরও পুনরায় টোল আদায়ের জন্য নতুন টেন্ডার আহ্বানের উদ্যোগ জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় অবিলম্বে নতুন টেন্ডার প্রক্রিয়া বাতিল করে তৈলারদ্বীপ ব্রিজকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা করা উচিত। এতে একদিকে মানুষের যাতায়াত সহজ হবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— তৈলারদ্বীপ ব্রিজে টোল আদায়ের জন্য আহ্বান করা নতুন টেন্ডার প্রক্রিয়া অবিলম্বে স্থগিত ও বাতিল করা, দক্ষিণ চট্টগ্রামের মানুষের স্বার্থে ব্রিজটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা করা এবং টোল প্লাজাকেন্দ্রিক যানজট, সময় অপচয় ও সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির স্থায়ী অবসান নিশ্চিত করা।

স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিনিধিদলকে জানান।

এ সময় বাঁশখালী সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দের মধ্যে অ্যাডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট সরোয়ার কামাল, অ্যাডভোকেট হিরো আলম, আবু বকর সিকদার, হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল, আব্দুল ওয়াহেদ সুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ