শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জনজীবনে স্বস্তি

কক্সবাজার প্রতিনিধি :: / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জনজীবনে স্বস্তি

কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। রবিবার (১০ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে গরম কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় মোট ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি আবহাওয়ার প্রভাবে কক্সবাজারে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আজকের পাশাপাশি আগামীকালও বৃষ্টি কিংবা গুঁড়ি গুঁড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে।

এদিকে, বৃষ্টিতে শহরের কয়েকটি এলাকায় পানি জমে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও শীতল আবহাওয়ায় অনেকটাই কমেছে গরমের তীব্রতা।

এর আগে শনিবার তিনি জানিয়েছিলেন, কক্সবাজার আবহাওয়া অফিসের প্রাপ্ত তথ্যানুযায়ী জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ