রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

‘জনতার বাংলাদেশ’ ফেক আইডির বিরুদ্ধে থানায় জিডি করলেন শ্রমিক দল নেতা

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্যের জেরে সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন একটি জিডি করেছেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে তিনি সীতাকুণ্ড মডেল থানায় এ জিডি করেন। জিডি নং–১৩৫৮।

জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে “জনতার বাংলাদেশ” নামের একটি ফেসবুক ফেক আইডি থেকে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে দাবি করা হয়, মো. আলাউদ্দিন আওয়ামী লীগের বাড়িতে হামলা চালাচ্ছেন এবং ভয় দেখিয়ে টাকা নিচ্ছেন। পরে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আলাউদ্দিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি হয়।

এ বিষয়ে শ্রমিক দল নেতা মো. আলাউদ্দিন বলেন, “ফেক আইডির মিথ্যা প্রোপাগান্ডায় কেউ বিভ্রান্ত হবেন না। ৫ আগস্টের পর থেকে নামে-বেনামে অনেক ফেক আইডি থেকে মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধেও ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। আমি দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নভাবে রাজনীতি করে আসছি। তাই এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।”

অভিযোগের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, “অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর