শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক–অভিভাবক সমন্বয় জরুরি: অভিভাবক সভায় বক্তারা

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বেলাল উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য মো. আলমগীর ও অভিভাবক মো. আবদুর রহিম

সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজের সঞ্চালনায় আলোচনা করেন শিক্ষক দিলীপ কান্তি দেব, অপণীতা চৌধুরী, হীরো রায় চৌধুরী, দুলাল কান্তি দাশ, লাকী সেন গুপ্তা, জাহাঙ্গীর আলম, পারভীন আকতার, জয়শ্রী দাশ, আতিকুর রহমান, মাওলানা জহুরুল আলম, ফরিদুল ইসলাম, মীরা চৌধুরী, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয় ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “সন্তানকে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে যত্ন নিতে হবে। কোথায় যাচ্ছে, কী করছে—তা নিয়মিত নজরদারিতে রাখতে হবে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।”

ইউএনও জানান, টেস্ট পরীক্ষার আর দুই মাস বাকী—এই সময়ে শিক্ষার্থীদের মনোযোগী করে তুলতে পারলে তাদের ফলাফল ও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন, শিক্ষক-অভিভাবকের সুসম্পর্ক এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর