শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামের মিডিয়া অঙ্গনে ক্রিকেট উৎসব: ফেস্ট ২০২৫–সিজন ৪-এর ড্রাফট

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪

চট্টগ্রামে মিডিয়া পেশাজীবীদের জন্য আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৫–এর সিজন ৪ এর ড্রাফট অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ীর বারগুইচ টাউনে সম্পন্ন হয়েছে। মোট ১২০ জন খেলোয়াড়ের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আয়োজন করেছে Splash Group।

ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ৭১ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ লিটন, আরশিয়া গ্রুপের চেয়ারম্যান আক্কাস উদ্দিন, জনপ্রিয় অভিনেতা ইমতু রাতিস ভাই, এবং খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিজাবো প্রেসেন্টস। এছাড়া পাওয়ার স্পনসর হিসেবে সহযোগিতা করেছিল খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডি।

এবারের টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল— বীর চট্টলা রাইডার্স, ডাফ্ট কিংস, ম্যানটোর্স টাইটান, অসিস্ চ্যালেঞ্জার্স, হারভিনজার্স থ্রি সিক্সটি ডিগ্রি, এবং এ্যাভুলেশন ওয়ারিয়র্স। প্রতিটি দলে ২০ জন করে খেলোয়াড় থাকবেন, যার মধ্যে ১৭ জন পুরুষ এবং ৩ জন নারী। মাঠে এক সময়ে ১১ জন খেলোয়াড় অংশ নেবেন। দলগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিক, মিডিয়া কর্মী এবং কনটেন্ট নির্মাতাদের নিয়ে গঠন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান তানভীর হায়দার, পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান রাহাতুজ্জামান আকাশ, এবং সঞ্চালনা করেন ইফরাদ আবেদ।

আয়োজকরা জানান, “মিডিয়া ক্রিকেট ফেস্ট চট্টগ্রামের মিডিয়া অঙ্গনের অন্যতম বড় খেলাধুলার উৎসব। চতুর্থ বারের মতো এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর