শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

কুমিল্লার বরুড়ায় জনসমুদ্রে রূপ নেয় তারেক রহমানের পথসভা

বার্তা টুডে ডেস্ক / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১১টার দিকে তিনি পথসভার মঞ্চে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা মুহুর্মুহু করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়ার এই পথসভায় অংশ নেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কুমিল্লা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী-সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো লক্ষ্মীপুর বাজার এলাকা।

সকাল সাড়ে ১০টার মধ্যেই পথসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এদিন বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমের সূচনা করবেন।

এছাড়া বিকাল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শেষ পর্যায়ে বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কুমিল্লা ও চাঁদপুর জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ