শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম মহানগরের ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জানুয়ারি, শুক্রবার বাদ জুমআ পাথরঘাটা মধুবেপারী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ সবুর, প্রবীণ বিএনপি নেতা মোজাম্মেল হক বাচ্চু, নগর বিএনপির সাবেক সদস্য রফিকুল হাসান মিনু। এছাড়াও উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসান, সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহেদুল হক শাহেদ, জসিম উদ্দিন, শাহ আলমসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিলসহ ছাত্রদল নেতারা। দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপির ইউনিট পর্যায়ের নেতাকর্মী, এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন পাথরঘাটা মধুবেপারী জামে মসজিদের খতিব অধ্যক্ষ সাইফুল ইসলাম আলকাদেরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর