বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫১

কোতোয়ালি থানা যুবদলের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মঈনুদ্দিন খান রাজীবের উদ্যোগে আপসহীন দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক মা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ১৪ জানুয়ারী (বুধবার) দোয়া মাহফিল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে কোতোয়ালি থানাধীন ৮টি ওয়ার্ডের যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মহসিন, মিজা মেজবাহ উদ্দিন রাজিব, আব্দুল লতিফ, মোহাম্মদ বাহাদুর, মোঃ কফিল, আলাউদ্দিন, ডালিম, হারুন, আরিফ ইকবাল সানি, মোহাম্মদ রবিন, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ নাঈম ফয়সাল, মোঃ মহিউদ্দিন, মোঃ জামাল ভূঁইয়া, মোঃ মমিন, মোহাম্মদ রিয়াদ, মোঃ আরাফাত, মো. রবি হোসেন রবি, মোহাম্মদ শামীম, আজাদ মোহাম্মদ শিকদার, মোঃ মুন্না, মোহাম্মদ আনোয়ার, মোঃ সজল হোসেন, মোহাম্মদ মিরু, মোহাম্মদ টিপু, মোহাম্মদ রাহুল, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ রাজা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সেলিম, এস এম রিদুয়ান, মোহাম্মদ জাবেদ, আলাউদ্দিন রাসেল, আসশাফুল, রমজান আলী, শাহাজাহান, খায়রুল ইসলাম, মোহাম্মদ রকি প্রমুখ।

আয়োজক মোঃ মঈনুদ্দিন খান রাজীব বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর