শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ

কপিল উদ্দিন কক্সবাজার
  • রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর