
চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্ত গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
(১৯ জানুয়ারি) সোমবার সকাল ১১টায় বিজিবি ও সীমান্ত ব্যাংক পিএলসি সাতকানিয়া শাখার যৌথ আয়োজনে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ৩৫০টি পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট কর্ণেল আবদুল্লাহ আল জাহিদ পিএসসি, লে. কর্ণেল সৈয়দ আরমান আরিফ পিএসসি, মেজর দেওয়ান মাহমুদ ইয়ার চৌধুরী এসজিপি, পিএসসি এবং সীমান্ত ব্যাংক পিএলসি সাতকানিয়া শাখার ব্যবস্থাপক ফজলুল হক চৌধুরী এফএভিপি প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।