শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

টেকনাফে সরকারি দপ্তরগুলোকে জনকল্যাণমুখীভাবে কাজ করার আহ্বান এমপি শাহাজাহান চৌধুরীর

কায়সার জুয়েল টেকনাফ
  • মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫০

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী টেকনাফে কর্মরত সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

আজ ২ মার্চ ( সোমবার) টেকনাফ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত এমপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই জনপ্রতিনিধি ও প্রশাসনের মূল দায়িত্ব। সরকারি সেবা যেন সাধারণ মানুষ সহজে ও দ্রুত পায়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, উখিয়া-টেকনাফ এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি দপ্তরগুলো জনগণের আস্থা অর্জন করতে পারলেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

সভায় উপস্থিত কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির এমন উদ্যোগ প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে এবং টেকনাফের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর