
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর বাজালিয়া এলাকায় অবস্থিত পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ) বিকাল ৪টায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি জনাব নুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিস সিকদার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লায়ন মুহাম্মদ আমান উল্লাহ আমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব আবদুল হক, বিশিষ্ট ব্যাংকার মোজাফফর আহমদ, মাস্টার ওমর ফারুক, মাস্টার আয়ুব আলী চৌধুরী, মাস্টার সৈয়দ মেম্বার, সাবেক মেম্বার মোহাম্মদ হোসেন, জনাব মোরশেদুল আলম তুহিন, দাতা সদস্য জনাব আবদুল গনি, হাসান আলী, সাবেক প্রধান শিক্ষক নজরুল মাস্টার, শাহজাহান মাস্টার, বোরহান মাস্টার, শহীদুল্লাহ কায়সার, ইউনুস, সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান, আকতার আহমদ, সিদ্দিক, ফরিদ উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান উপলক্ষে বিকাল ৩টায় পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মসজিদের সফল নির্মাণ কাজ সম্পন্ন হওয়া এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, আল্লাহর ঘর নির্মাণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই সবাইকে আন্তরিকভাবে দান করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ করা হয়, সামান্য দানও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে পরকালে স্থায়ী সওয়াবের কারণ হতে পারে।
দান করতে আগ্রহীদের জন্য ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে—
ব্যাংক: ইউসিবিএল, কেরানীহাট শাখা
একাউন্ট নম্বর: ১৭৯২১১২০০০০৩৫২৫৭
বিকাশ (পার্সোনাল): ০১৮৩০-৬৪৪৯৪৪, ০১৮১৫-৮১৬১০৫
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।