
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার ১০টি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এবং একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
প্রকাশিত তথ্যে জানা যায়, উপজেলায় মোট ৩ হাজার ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫০৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪৮৬ জন এবং ছাত্রী ২ হাজার ২০ জন। অনুপস্থিত ছিল মোট ৩৫ জন পরীক্ষার্থী।
কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, অধিকাংশ কেন্দ্রে প্রায় শতভাগ উপস্থিতি ছিল। কয়েকটি কেন্দ্রে সামান্য অনুপস্থিতি থাকলেও সার্বিকভাবে উপস্থিতির হার সন্তোষজনক বলে জানা গেছে।
এদিকে, পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও নকলমুক্ত। উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক তদারকিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।