শিরোনাম
সাংবাদিকদের স্বাস্থ্যসেবায় ইবনে সিনার সহযোগিতা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সঙ্গে সমঝোতা চুক্তি জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: বেইজিংয়ে চীনা উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াপঞ্চকের দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা: ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর চলাচল চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা পেলেন পারভীন আকতার নিরাপদ, সময়নিষ্ঠ ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিতের প্রত্যয় দাভোসে জলবায়ু নেতৃত্বে জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চন্দনাইশে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হরমুজ প্রণালির সংকট পেরিয়ে নিরাপদে বিএসসির ‘এমভি বাংলার জয়যাত্রা’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ঘরে যেভাবে বানাবেন টার্মারিক বুস্টার

লাইফস্টাইল ডেস্ক :: / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

হলুদের বুস্টার সাধারণত হলুদের সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর পানীয়। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করতে সাহায্য করে।

এই পানীয়ের উপকারিতা জেনে নেওয়া যাক: শরীরের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। হজম শক্তি উন্নত করতে সাহায্য করে।

ঠান্ডা-কাশিতে আরাম দেয়। ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে।
এই পানীয় বানাতে যা লাগবে

হলুদ গুঁড়া এক চা চামচ
এক কাপ দুধ (হালকা গরম)
কালো গোলমরিচ এক চিমটি (অত্যন্ত গুরুত্বপূর্ণ)
আদা কুচি বা রস এক চা চামচ
মধু ১ চা চামচ (ঐচ্ছিক)

যেভাবে বানাবেন

দুধ হালকা গরম করে নিন (ফোটানোর প্রয়োজন নেই)। এরপর তাতে হলুদ, আদা ও কালো গোলমরিচ মিশিয়ে দিন।

দুই মিনিট ভালোভাবে নেড়ে নিন। হালকা ঠান্ডা হলে মধু মিশিয়ে পরিবেশন করুন।
রাতে ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে উপকারী। ঠান্ডা-কাশি বা শরীর দুর্বল লাগলে খেতে পারেন। গ্যাস্ট্রিক বা আলসার থাকলে বেশি পরিমাণে না খাওয়াই ভালো। গর্ভবতী নারীরা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ