শিরোনাম
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন মেসি, আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলে রক্ষণাবেক্ষণ ড্রেজিং শুরু কর্ণফুলীর কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে মিলছে উচ্চ রক্তচাপের চিকিৎসা, ৩০ টাকায় ডায়াবেটিস ফলোআপ দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মাঠে নামছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন হার্শা ভোগলের মন্তব্যে ফের আলোচনায় বাংলাদেশের ‘মিস করা’ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আক্ষেপ ঝরল লিটনের কণ্ঠেও রাজনৈতিক চাপের মধ্যেই বিশ্বকাপ মিশন শুরু, ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য ইরান হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত, নতুন নেতৃত্ব ঘোষণা চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিদের প্রকাশ্য চলাফেরার অভিযোগ শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন কেরানীহাট ইসলামী ব্যাংকে গ্রাহকদের চরম ভোগান্তি, টাকা উত্তোলনে দীর্ঘ লাইন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

কক্সবাজার বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন এমপি আবু সুফিয়ান

বার্তা টুডে ডেস্ক / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১৩ জুন) সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য ও বর্ষীয়ান জননেতা আবু সুফিয়ান। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে আগত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমবেত হন। তাঁদের উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সূত্র জানায়, কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে কক্সবাজারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন খাত নতুন গতি লাভ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ