শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সার কারখানা গুলোতে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করার সিধান্ত নিয়েছে সরকার- আনোয়ারায় শিল্পমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

দেশের কৃষি খাতের চাহিদা পূরণে রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোর উৎপাদন বৃদ্ধি এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ সার কারখানা পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি জানান, উৎপাদন সক্ষমতা হারাতে বসা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-কে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সময় গ্যাস সংকট দেখা দিলেও সরকার অগ্রাধিকারভিত্তিতে খাতগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন প্রথম, শিল্প খাত দ্বিতীয় এবং সার কারখানা তৃতীয় অগ্রাধিকার পায়।

তিনি আরও বলেন, সিইউএফএলের উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাতীয় কৃষি উৎপাদনের স্বার্থে কারখানাটিকে পুনরায় পূর্ণ সক্ষমতায় চালু করা অত্যন্ত জরুরি। এজন্য সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাটির উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য কী ধরনের প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, তা নিরূপণে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম নিয়ে আমরা পরিদর্শনে এসেছি।

পরিদর্শনকালে মন্ত্রী কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম, বিদ্যমান যন্ত্রপাতির অবস্থা, গ্যাস সরবরাহ ব্যবস্থা, উৎপাদন ব্যয় এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দেশের সার উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, আনোয়ারার ইউএনও মো. মহিন উদ্দিন, বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবু নাছের খান, সিইউএফএলের এমডি মিজানুর রহমান, কাফকোর নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ ফারুক, ডিএপিএফসিএলের কর্মকর্তা আলমগীর জলিল, মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহমদসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কারখানাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে মন্ত্রী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি আনোয়ারার সার কারখানাগুলো পরিদর্শনে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ