
কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট এই আন্দোলনের সময় তিনি শহীদ হন।
শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৫টায় কুষ্টিয়ার হাটশ হরিপুরে শহীদের নিজ বাড়িতে তার পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জুলাই বিপ্লবের সংগঠক ও এনসিপি নেতা আলমাস হাসান মামুন, সাজেদুর রহমান বিপুল, মোঃ রাসেল আহমেদ, মোঃ তাছের আহমেদ, খোকসা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী নুসরাত জারা, কুষ্টিয়া সদরের এনসিপি সমর্থক নাদিয়া ইসলাম মিম, জেলা শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম-সমন্বয়কারী মতিয়ার রহমান, ছাত্র সংসদের সমর্থক মোঃ রিয়াদুল সালেহিন রিয়াদ ও মনিরুল ইসলাম। এছাড়াও স্থানীয়ভাবে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আশরাফুলের আত্মার শান্তি ও দেশবাসীর জন্য কল্যাণ কামনা করা হয়। বক্তারা বলেন, শহীদ আশরাফুল ছিলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। তার আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না।