সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব – মাহবুবের রহমান শামীম

উখিয়ায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশে বর্তমান যে রাজনৈতিক সংকট বিরাজ করছে তার উত্তরণ কেবলমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে।

তিনি বলেন, “যারা রাজনৈতিক জটিলতা সৃষ্টি করেছিল, তারাই আজ অশান্তিতে আছে এবং নতুন করে জটিলতা সৃষ্টির পাঁয়তারা করছে। তাই উখিয়াবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী বানাতে হবে।”

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল হিসেবেই কাজ করে এসেছে। বিএনপির বিরুদ্ধে বিশেষ মহল অপপ্রচার চালালেও কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্র করেও বিএনপিকে জনগণের আস্থা থেকে সরাতে ব্যর্থ হয়েছে। তিনি নেতাকর্মীদের জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

নতুন নেতৃত্ব নির্বাচিত,

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সারোয়ার জাহান চৌধুরী সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
উপজেলা আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তার আহমেদ, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট হাসান সিদ্দিকীসহ অন্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর