সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সাতকানিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন এলডিপি নেতা নুরুল ইসলাম

সাতকানিয়া প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতা ও উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।

বুধবার (১ অক্টোবর) ড. কর্ণেল অলি আহমদের নির্দেশে উপজেলা ও ইউনিয়ন এলডিপির উদ্যোগে ৬ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বচন মেম্বার, ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মুজিবুর রহমান, গুরা মিয়া সওদাগর, নুরুল কবির মেম্বার, ইদ্রিস মিয়া, রাকিব, সোলায়মান সওদাগর, জাহাঙ্গীর, মান্নান আব্দুল মেম্বার, মো. আলমগীর, মাহাফুজ, আবুল কাশেম, নুরুল ইসলাম, সেলিম, ইরফান, মাহাবুবসহ স্থানীয় এলডিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বস্ত্র বিতরণ শেষে নুরুল ইসলাম বলেন,
মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। শারদীয় দুর্গোৎসবের আনন্দে আপনাদের সঙ্গে সামিল হতে পেরে আমরা আনন্দিত। আশা করি আমরা সবাই মিলে সম্প্রীতির বন্ধন অটুট রাখব।”

এ সময় তিনি মন্দির সংস্কারের কাজে ৪০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর