সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন নুরুল আনোয়ার চৌধুরী

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চন্দনাইশে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকালে পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেইট ও খানহাট এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী।

প্রচারণাকালে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি রোডম্যাপ হিসেবে কাজ করবে। জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া আমাদের রাজনৈতিক দায়িত্ব।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ.ক.ম. মোজাম্মেল হক, মাহমুদুর রহমান মাদু, মাসুদুর রহমান, নুরুল কবির, নুরুল হুদা বাবর, শামসুদ্দিন মেম্বার, আইনুল হুদা চৌধুরী, শহিদুল ইসলাম, ফয়েজুর রহমান, সাইফুল ইসলামসহ চন্দনাইশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা এলাকার সাধারণ মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

চন্দনাইশে বিএনপির এই কর্মসূচি স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর