সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

গণমানুষের অধিকারের লড়াই — চন্দনাইশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এলডিপির কর্মসূচি

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩০

চন্দনাইশ পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র প্রতিষ্ঠাবার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মেজবান।

বিকেলে উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি গাছবাড়িয়া খাঁনহাটস্থ ওয়ান আজিজ সেন্টার মাঠে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও মেজবান অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি আলহাজ্ব এম. ইয়াকুব আলী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য সম্পাদক লায়ন আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ–সভাপতি আবদুল মাবুদ, যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, এলডিপি নেতা সিরাজুল ইসলাম, অরূপ রতন চক্রবর্তী, সাবেক পৌর প্যানেল মেয়র খোরশেদ আলম সবুজ, জহির হোসেন ও ব্যাংকার আমিনুল ইসলাম।

বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. সামশুল ইসলাম, সেক্রেটারি আবদুল হামিদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস, আবদুল মান্নান, নুরুল ইসলাম, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের শাহাদাত হোসেন মুন্না, মো. আরমান, মো. মাসুদ, মোজাম্মেল হক, নজরুল ইসলাম, মো. মোস্তাক, নুরুন্নবী খোকন, কাজী রয়েলসহ গণতান্ত্রিক ছাত্রদল, কৃষকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চট্টগ্রামের সিংহপুরুষ কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ২০০৬ সালের ২৬ অক্টোবর জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি–সন্ত্রাসমুক্ত এবং দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এলডিপি প্রতিষ্ঠা করেন। দলটি দুই দশকে পা রাখলেও জনগণের সঙ্গে এর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে নেতারা মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর