সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৬ বছরের লড়াই এখন নির্বাচনী বিজয়ের লড়াই’— আবুল হাশেম বক্কর

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩২

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তবে ছোটখাটো অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে, যারা ষড়যন্ত্র করছে তাদের অভ্যাসই ষড়যন্ত্র করা। দেশকে পিছিয়ে নেওয়ার জন্য, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের এই দেশের অগ্রযাত্রা সহ্য হবে না। তাই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে রোডম্যাপ অনুযায়ী সময় মতো নির্বাচন হতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সকল‌কে স্বোচ্ছার থাকতে হ‌বে।

তিনি দ‌লের প্রতি‌টি নেতাকর্মী‌কে সজাগ ও সতর্ক থেকে সকল ষড়যন্ত্র মোকা‌বেলা ক‌রে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মুখ্য ভূমিকা পালন করার আহবান জানান।

সোমবার (১০ ন‌ভেম্বর) বিকেলে নগরীর ‌স্টেশন রো‌ড়ে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠ‌নের লক্ষে চট্টগ্রাম ফুটপাত হকার্স সমি‌তির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, বিগত ফ‌্যা‌সিষ্ট হা‌সিনার দুঃশাস‌নে বিএন‌পির প্রতি‌টি নেতাকর্মী‌কে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু গনতন্ত্র ও ভো‌টের অ‌ধিকার প্রতিষ্টার আ‌ন্দোলন থে‌কে পিছপা হয়‌নি। আগামী‌তেও কোনো চক্রান্ত করে বিএন‌পির অগ্রযাত্রা‌কে থামাতে পার‌বেনা। বিএন‌পির ৩১দফা কর্মসূ‌চি বৈষম‌্যহীন আগামী বাংলা‌দেশ গড়ার অ‌ঙ্গিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের মানুষের জন‌্য কর্মসংস্থান করবে।

চট্টগ্রাম ফুটপাত হাকার্স স‌মি‌তির সভাপ‌তি আ‌নোয়ার হো‌সেনের সভাপ‌তি‌ত্বে ও আলকরন ওয়ার্ড বিএন‌পির সা‌বেক যুগ্ম সম্পাদক‌ মো. মিন্ট‌ি মিয়ার প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক হকার্স বিষয়ক সম্পাদক আবদুল বা‌তেন, আলকরন ওয়ার্ড বিএন‌পি সা‌বেক সাধারন সম্পাদক মো. জ‌সিম মিয়া, চট্টগ্রাম মহানগর যুবদ‌লের সা‌বেক যুগ্ম সম্পাদক মো. সে‌লিম খাঁন, মহানগর শ্রমিক দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক মো. জ‌সিম উ‌দ্দিন, বিএন‌পি নেতা মো. রিয়াদ, কো‌তোয়ালী থানা শ্রমিক দ‌লের সভাপ‌তি মো. সা‌লেহ আহমদ, সা‌বেক ছাত্রনেতা মাহমুদুর রহমান অ‌ভি, কো‌তোয়ালী থানা তাঁ‌তি দ‌লের সদস‌্য স‌চিব মো. না‌জিম উ‌দ্দিন, উপ‌স্থিত ছি‌লের চট্টগ্রাম ফুটপাত হাকার্স স‌মি‌তির নেতা দীন মোহাম্মদ রতন, আ‌মির হো‌সেন, আলাউ‌দ্দিন, মো. জা‌বেদ, মো. শিপন, মো. ম‌নির, মো. মাসুম, মো. শাহজাহান, মো. র‌কি, আকতার হোসেন, না‌ছির উদ্দিন, আল আ‌মিন, মো. তাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর