শিরোনাম
অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপিতে গণ পদত্যাগ চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ঈদে নিত্যপণ্যে মূল্যছাড়ে ব্যতিক্রমী আহ্বান চট্টগ্রামের জেলা প্রশাসকের চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান জরুরি: মেয়র ডা. শাহাদাত হোসেন “নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত সাতকানিয়ায় পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার, উদ্ধার বন্দুক-কার্তুজ ও দেশীয় অস্ত্র পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে WFP’র সহযোগিতা চাইলেন মন্ত্রী দীপেন দেওয়ান সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও একজনকে শ্লীলতাহানি, ৪ জন গ্রেফতার ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন এমপি কাজলের

কক্সবাজার প্রতিনিধি :: / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন এমপি কাজলের

সদর উপজেলার ঝিলংজা ও পি এম খালী ইউনিয়নের পাতলী শাখা খাল- ২ কি.মি পুনঃখননের কাজ উদ্বোধন করলেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। শনিবার ( ৯ মে ) সকাল ১১টায় এই কমসূর্চির উদ্বোধন করেন তিনি।

এসময় তিনি বলেছেন, অবৈধভাবে দখল ও ভরাট হয়ে যাওয়া খালগুলো পুরনো চেহারায় ফিরিয়ে আনতে হবে। পানির প্রবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। পানি নামতে না পারলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এতে করে শত শত হেক্টর কৃষি জমি, মাছের ঘের, লবন মাঠসহ পানিতে ডুবে যায়। ক্ষতির সম্মুখীন হয় প্রান্তিক চাষিরা।

তিনি আরও বলেন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি কাজ এবং মাছ উৎপাদনে খালের গুরুত্ব বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ দিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনঃখননের ফলে পি এম খালীসহ আশেপাশের গ্রামগুলোর জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে এমপি কাজল ঈদগাঁও পোকখালী রাবার ড্যামের আওতাধীন জিয়া খাল ৩ কি. মি. পুন: খননের কাজে কোদাল হাতে খাল খননে নামেন এমপি কাজল।

কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি।

গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ