শিরোনাম
অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপিতে গণ পদত্যাগ চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ঈদে নিত্যপণ্যে মূল্যছাড়ে ব্যতিক্রমী আহ্বান চট্টগ্রামের জেলা প্রশাসকের চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান জরুরি: মেয়র ডা. শাহাদাত হোসেন “নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত সাতকানিয়ায় পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার, উদ্ধার বন্দুক-কার্তুজ ও দেশীয় অস্ত্র পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে WFP’র সহযোগিতা চাইলেন মন্ত্রী দীপেন দেওয়ান সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও একজনকে শ্লীলতাহানি, ৪ জন গ্রেফতার ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় গ্রাহকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :: / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় গ্রাহকদের অবস্থান কর্মসূচি

আমানত ফিরে পাওয়া ও ‘হেয়ার কাট’ বাতিলসহ নানা দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। সোমবার (১১ মে) নগরীর এনায়েত বাজার এলাকার গ্লোবাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন শাখায় এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে পারছেন না। এতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। তারা দ্রুত আমানতের পুরো টাকা ফেরত দেওয়ার দাবি জানান। পরে আরও কয়েকটি একীভূত ব্যাংকের শাখায় যাওয়ার কথাও জানান তারা।

ভুক্তভোগী এক আমানতকারী বলেন, আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আজকে আমরা বিপদের মধ্যে আছি। বাংলাদেশ ব্যাংককে এর দায় নিতে হবে। আমরা চাই সরকার আমাদের বিষয়ে আস্থা দিয়ে কথা বলুক।

আরেক ভুক্তভোগী বলেন, তিন-চার মাস নয়, প্রায় এক বছর ধরে আমরা ব্যাংকে ব্যাংকে ঘুরছি। কোনো আশ্বাস পাচ্ছি না। সন্তানদের সেমিস্টার ফি দিতে পারছি না, ঈদের কেনাকাটা করতে পারছি না। আমাদের সঞ্চয়ের টাকা ফেরত চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ