শিরোনাম
আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বার্তা টুডে ডেস্ক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

নতুন প্রজন্মকে সুস্থ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকার দেশজুড়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বাস করে— একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত সমাজ গঠনে সুস্থ শরীর ও সৃজনশীল মনের বিকল্প নেই। এজন্য শহর থেকে গ্রাম পর্যন্ত ক্রীড়া প্রতিভা বিকাশের ধারা জোরদার করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের উদ্যোগ নিয়েছে, যাতে আগামী প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করে গড়ে তোলা যায়। কারাতে চর্চা তরুণদের আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “কারাতে যত বেশি বিস্তৃত হবে, দেশের আগামী প্রজন্ম তত বেশি সুসংগঠিত ও সমৃদ্ধ হয়ে উঠবে।”

অনুষ্ঠানে তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান।

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মোশাররফ রাসেল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও প্রধান কোচ কাউসার আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, ফয়সাল আহমেদ, উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান, শ্রীমা চাকমা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলামসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি শিহান কাউসার আহমেদ এবং বাংলাদেশ পুলিশের এসআই লতা পারভীনের পরিচালনায় পরিবেশিত মনোমুগ্ধকর কারাতে ডিসপ্লে, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ