শিরোনাম
বাঁশখালীতে মাদক সম্রাট আটক,১বছরের কারাদণ্ড চট্টগ্রামে রাজনৈতিক আলোচনা সভা, ইতিহাস ও উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য ও খাল পরিদর্শন চট্টগ্রামে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ চলছে: ওয়াহিদ মালেক রাঙামাটিতে আধুনিক ‘কুমন’ শিক্ষা পদ্ধতির যাত্রা শুরু: বিশ্বমানের দক্ষ মানবসম্পদ গঠনে নতুন দিগন্ত বোয়ালখালীর সাংবাদিকদের ঐক্যের নতুন প্ল্যাটফর্ম “সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম” চলতি বছরেই শেষ হবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের কাজ : অর্থমন্ত্রী আমির খসরু জনগণই আমাদের রাজনৈতিক শক্তির উৎস : চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার বরুড়ায় জনসমুদ্রে রূপ নেয় তারেক রহমানের পথসভা “কর্মস্থলে অনুপস্থিত ও ভুয়া স্বাক্ষর কান্ডে জড়িত” বাঁশখালীর সেই বিতর্কিত চিকিৎসককে কর্ণফুলী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাবার কান্না, বাঁশখালীতে যুবকের ৪ মাসের কারাদণ্ড
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

বোয়ালখালীর সাংবাদিকদের ঐক্যের নতুন প্ল্যাটফর্ম “সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম”

বার্তা টুডে ডেস্ক / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে “বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, পেশাগত উন্নয়ন ও বোয়ালখালীর সাংবাদিক সমাজকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এই ফোরাম গঠন করা হয়েছে।

১৫ মে শুক্রবার রাতে নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।

সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া দৈনিক সকাল বেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক আগামীর সময়-এর বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম, দৈনিক সমরের মুজাহিদুল ইসলাম, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী এবং বিডিনিউজের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্ত।

সভায় বক্তারা বলেন, বোয়ালখালীর সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালীর সকল সাংবাদিককে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ফোরামের পক্ষ থেকে আগ্রহী সাংবাদিকদের সদস্য ফরম সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য আহ্বায়ক তৌফিকুল ইসলাম বাবর (মোবাইল: ০১৯৭৭৪৫৪৭৬৬) এবং সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিনের (মোবাইল: ০১৭১৮-২২৪২১৭) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে

নবগঠিত এই সংগঠন বোয়ালখালীর সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতার নতুন দিগন্ত তৈরি করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ