শিরোনাম
হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ঈদকে সামনে রেখে কেরানীহাটে যানজট নিরসন ও বাস ভাড়া নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তদারকি

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় যানজট নিরসন ও বাস ভাড়া নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে কেরানীহাট এলাকায় লোকাল বাসের ভাড়া ও যাত্রীসেবার মান তদারকি করেন ।

এসময় তিনি বাস কাউন্টার ও বিভিন্ন পরিবহনের চালক-হেলপারদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মে মাসের উপজেলা আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈগলসহ অন্যান্য লোকাল বাস সার্ভিসের কেরানীহাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় থেকে বিরত থাকতে বাস মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করবে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে বাসের নম্বর সংরক্ষণ করে উপজেলা প্রশাসন সাতকানিয়াকে জানানোর জন্য যাত্রীদের পরামর্শ দেন তিনি।

এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, নিয়মিত নজরদারি থাকলে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ