শিরোনাম
হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সাতকানিয়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় “পার্টনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, শম্ভু নাথ দেব, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, কৃষি ও পুষ্টিনির্ভর উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। সবজি উৎপাদন করে শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি করতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। কৃষিতে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই উন্নয়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “পার্টনার” প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষিকে লাভজনক ও আধুনিকীকরণের লক্ষ্যে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে কৃষি উন্নয়ন ও পুষ্টি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ