শিরোনাম
ত্রাণ বিতরণে যুবলীগ নেতাকে দায়িত্ব দেওয়ার অভিযোগ, সাতকানিয়ায় বিএনপির তীব্র প্রতিবাদ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী: প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য জনপদ মা-বাবা হত্যা মামলায় নতুন মোড়: ছেলের দেওয়া তথ্যেই মিলল হত্যার আলামত সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মাইজপাড়া ফকিরিয়া জামে মসজিদ সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন

ঢেমশা দীর্ঘদিনের ভোগান্তির অবসান / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৫নং ওয়ার্ডের মাইজপাড়া ফকিরিয়া জামে মসজিদের সংযোগ সড়কের আরসিসি (RCC) ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যেত, ফলে মসজিদে আগত মুসল্লি ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। বিষয়টি স্থানীয়দের পক্ষ থেকে ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু তাহেরের নজরে আনা হলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

মঙ্গলবার (২ জুন) সড়কটির আরসিসি ঢালাই কাজ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নেয়াজুর রহমান, বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনকালে স্থানীয়রা সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, “জনগণের ভোগান্তি লাঘব এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ঢেমশা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

জানা গেছে, প্রকল্পটি উন্নয়ন সহায়তা খাতের আওতায় বাস্তবায়ন করা হয়েছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ঢেমশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ