শিরোনাম
হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সাতকানিয়ার ঢেমশায় দুই সন্তানের জননীর আত্মহত্যা

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে ফারজানা ইয়াছমিন (২৫) নামে দুই সন্তানের এক জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানুরমার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা ইয়াছমিন গোয়াজারপাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে। তিনি স্বামী মো. রিদুয়ানের সঙ্গে ঢেমশা এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান ও ২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা ইয়াছমিন নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

নিহতের বোন রিনা জানান, গত প্রায় দুই মাস ধরে ফারজানা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

নিহতের স্বামী মো. রিদুয়ান জানান, তিনি কেরানীহাট এলাকায় একটি পানের দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো সকালে দোকানে চলে যান। দুপুরে খাবার পাঠানোর জন্য স্ত্রীকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে বাড়িতে এসে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, তার স্ত্রী গত এক-দুই মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ঘটনায় তিনি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।
আত্মহত্যার খবর পেয়ে

ঘটনাস্থলে আসেন ঢেমশার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, তিনি বলেন রিদুওয়ান ছেলেটি খুব ভালো, ঘটনাস্থলে এসে জানতে পারলাম তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল, আগে আরো কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিল, সবার সাথে কথা বলেছি এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।

ঘটনার খবর পেয়ে ঢেমশা বিট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “আত্মহত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ