শিরোনাম
হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাঁশখালী উপজেলা সদরে অনুষ্টিত সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে কথিত রাজনৈতিক নেত্রী রুবি আক্তারের অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন কুকীর্তির কথা উল্লেখ করে বলেন, তার স্বামী ফয়সাল আবেদীন দীর্ঘদিন বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনামের সাথে কর্মরত রয়েছে। ফয়সাল আবেদীন বাহারচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম ডাক্তার জয়নাল আবেদীন হানুর পুত্র। কথিত নেত্রী ইউপি সেবা নেয়ার ছলে প্রলোভিত করে কাছাকাছি অবস্থান করে সুকৌশলে ছবি ভিডিও ধারন করে। এক পর্যায়ে ফয়সাল আবেদিনকে ব্ল্যাকমেইলে হুমকি দেয়। তাকে বিয়ে না করলে তার পরিবারকে ছবি ভিডিও পাঠিয়ে অশান্তি সৃষ্টি, সন্ত্রাসী হামলার ভয় ভীতি দেখায়। একপর্যায়ে বাধ্য হয়ে নোটারী পাবলিকের মাধ্যমে দুই সন্তানের জননী রুবি আক্তারকে বিয়ে করে ফয়সাল। বিয়ের পরে প্রথমে ভাড়া বাসা ও পরবর্তীতে বৈলগাঁওতে নতুন বাড়ি করে রাখে। পরবর্তীতে উক্ত বহুরূপী এই মেয়েটি আমার স্বামীকে আমি এবং আমার সন্তানদের কে কোন রকম যোগাযোগ না রাখার জন্য চাপ সৃষ্টি করে। এমনকি একদিন আমার ৩ বছরের ছোট্ট ছেলে টি খেলতে গিয়ে হাত ভেঙে গেলে আমি আমার স্বামীর মোবাইলে ফোন দিলে রুবি আক্তার ফোন রিসিভ করে। পরবর্তীতে ছেলের হাত ভেঙেছে শুনে এই দুশ্চরিত্রবান মহিলা আমার ছোট্ট বাচ্চা টি এখন ও মরে নাই বল্লে আজেবাজে মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে আমার স্বামী বুঝতে পারে আসলে এই বহুরূপী মহিলা স্ত্রী, পুত্র-কন্যা সন্তানদের কে তাদের পিতার আদর ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্রে চালিয়ে আমার স্বামী লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নে। একই সাথে পূর্বের কুকর্ম ও পূনরায় পরপূরুষের সাথে অবাধ মেলামেশা শুরু করে এবং ফয়সালকে ১ম স্ত্রী ও সন্তানদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাপ প্রয়োগ করে রুবি আক্তার। ক্রমাগত অনৈতিক কার্যকলাপ ও পরপুরুষের আনাগোনা বৃদ্ধি পেলে শালিসি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয়ের সম্মতিক্রমে ক্ষতিপূরন প্রদানপূ্র্বক ডিভোর্স হয়। ক্ষতিপূরনের টাকা নিয়ে রুবি আক্তার পুনরায় আমার স্বামী সন্তানদেরকে সন্ত্রাসীর মাধ্যমে হত্যার হুমকি দিচ্ছে। কুমকুম আক্তার আরো বলেন, রুবি আক্তারের মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদের সাথে যোগসাযোশ রয়েছে। এমতাবস্থায় সাংবাদিকদের মাধ্যমে দেশের প্রচলিত আইনে কুমকুম আক্তার তার স্বামী সন্তান ও পরিবারকে রুবি আক্তারের রোষানল থেকে প্রতিকারের দাবী জানান। সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন ফয়সাল আবেদিনের বোন শাকিলা জাহান, লিজা আক্তার, নুর আক্তার, আয়শা বেগম, শালেহা বেগম সহ আরো কয়েকজন প্রতিবেশি প্রত্যক্ষদর্শী মহিলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ