শিরোনাম
চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান বহিঃনোঙরে চুরি-পাইরেসি দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোস্ট গার্ড বন্যাদুর্গত শীলকূপে এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১,২০০-এর বেশি মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী প্রধান, আধুনিক বাহিনী গঠনে গুরুত্বারোপ আধ্যাত্মিক সাধনার প্রাণপুরুষ হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) বন্যায় বিপর্যস্ত সাতকানিয়ার ৫৪ বছরের ঐতিহ্যবাহী চরকা শিল্প, সংকটে ৭৫০ পরিবার ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে সাতকানিয়ায় ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি আনোয়ারায় মায়ের পর বাবাকেও ছুরিকাঘাত দম্পতি নিহত
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিদ্যুতের অপচয় রোধ এবং সরকারের জ্বালানি সাশ্রয়মূলক নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও মার্কেট খোলা রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুন) রাতের এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযানকালে বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মান্নান টাওয়ারের মালিকপক্ষকে ২০ হাজার টাকা, নিউ মার্কেট মালিক সমিতিকে ২০ হাজার টাকা এবং দুটি ইলেকট্রনিক্স শোরুম ও একটি কাপড়ের শোরুমকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কাজ করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার কথা থাকলেও কিছু প্রতিষ্ঠান তা অমান্য করে ব্যবসা পরিচালনা করছিল। এ কারণে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচি সফল করতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ