শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায় পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক সাংবাদিকতার আহ্বান কর্ণফুলী প্রেস ক্লাবের

কর্ণফুলী প্রতিনিধি চট্টগ্রাম / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী প্রেস ক্লাবের উদ্যোগে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় কর্ণফুলী প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের প্রতিনিধি খালেদ মনছুর, সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলামসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, পেশাগত চ্যালেঞ্জ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কর্ণফুলীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তারা বলেন কর্ণফুলীতে বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবও উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে নুরুল আমিন মিন্টু বলেন, কর্ণফুলী প্রেস ক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এটি হবে গণমানুষের কণ্ঠস্বর। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সাংবাদিকতা করে অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়ম এবং জনদুর্ভোগের বিষয়গুলো নির্ভীকভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। সাংবাদিকদের ঐক্য, সততা ও পেশাগত দায়িত্ববোধই প্রেস ক্লাবের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, কর্ণফুলী প্রেস ক্লাবকে একটি আদর্শ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ