শিরোনাম
পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

বাঁশখালী চলন্ত মাইক্রোবাসে আগুন

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পিএবি সড়কে মনছুরিয়া বাজার এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে যাত্রীদের নিরাপদে নামিয়ে যাওয়ায় এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

রবিবার দুপুর তিনটার সময় বাঁশখালীর পিএবি সড়কে মনছুরিয়া বাজারের উত্তর পাশে দক্ষিণমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে চালক গাড়িটি থামান। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নেমে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির এসির গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনায় কোনো হতাহত হয়নি।

গাড়ির চালক বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছেন, তবে গাড়িটি পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ